Showing posts with label হেল্থ টিপস্. Show all posts
Showing posts with label হেল্থ টিপস্. Show all posts

Thursday, April 8, 2021

রসুনের গুনাগুণ


রসুন প্রাচীন কাল থেকেই ঔষধি গাছ হিসাবে পরিচিত। রসুন Alliaceae গোত্রের অন্তর্ভূক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্দ জাতীয় ফসল। ইহার বৈজ্ঞানিক নাম Allium sativum। ইহার অনেক ঔষধি গুণ আছে যাহা নিম্নে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। রসুন হতে ঔষধিগুণ পেতে প্রতিদিন কমপক্ষে ৩-৪ কোষ কাঁচা রসুন চিবিয়ে বা ছেঁচে খেতে হবে।

চিবিয়ে পানি দিয়ে গিলে খাওয়া যায় আবার ভাত খাওয়ার সময় ভাতের সাথে মিশিয়ে চিবিয়েও খাওয়া যায়। এতে মুখে গন্ধ কম হবে ও ঝাঁঝ কম লাগবে। রসুন দিনের যে কোন সময় খাওয়া যেতে পারে। তবে খালি পেটে রসুন খাওয়া মানবদেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার। বরং খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সঙ্গে রান্না করা অবস্থায় খেলে হয় না। খালি পেটে রসুন অবশ্যই খেতে হবে সকালে, ব্রেকফাস্ট করার আগে।

খালি পেটে রসুন খেলে রসুনের কার্যকারিতা আরও বেড়ে যায়, এটি পরিণত হয় একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকে। গবেষকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে, অন্যদিকে হজমের গণ্ডগোল রোধ করে। সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের রক্ত পরিশুদ্ধ করে ও লিভারের ফাংশন ভালও রাখতেও সহায়তা করে। তাছাড়া দিনের যে কোন সময় রসুন খাওয়া যেতে পারে। দেশী রসুন খেলেই উপকার বেশী
পাওয়া যাবে।

প্রতি ১০০ গ্রাম কাঁচা রসুনে নিম্নলিখিত উপাদান বিদ্যামান 

আর্দ্রতা ৬২.০০ গ্রাম, কার্বোহাইড্রেড ২০.৮০ গ্রাম, প্রোটিন ৬.৩০ গ্রাম, আয়রণ ১.২০ মিলিগ্রাম, কপার ০.৬৩ মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ ০.৮৬ মিলিগ্রাম, ফসফরাস ৩১০.০০ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩০.০০ মিলিগ্রাম, জিংক ১.৯৩ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৭১.০০ মিলিগ্রাম, থায়ামিন ০.০৬ মিলিগ্রাম, রিবোফ্লোবিন ০.২৩ মিলিগ্রাম এবং ভিটামিন সি ১৩.০০ মিলিগ্রাম।

প্রতিদিন নিয়মিত কমপক্ষে ৩-৪ কোষ কাঁচা রসুন খেলে অনেক উপকার পাওয়া
যায় তার কিছু নিম্নে বর্ণনা করা হল:

-হৃদরোগ এবং হৃদরোগ জনিত ষ্ট্রোক প্রতিরোধ করেঃ যে সমস্ত হৃদরোগী নিয়মিত রসুন খান, তারা অনেক বেশি অ্যাকটিভ থাকেন৷ তাদের হৃদরোগ এবং হৃদরোগ জনিত ষ্ট্রোকের ঝুকি কমে যায়।

-হৃদপিন্ডের সুস্থতায়ঃ হৃদপিন্ডের সুস্থতায় রসুন অনেক উপকার করে থাকে। রসুন কোলেস্টরল কমাতে খুবই সহায়ক। এই কারনে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে। সুতরাং হার্ট এর জন্য রসুন অনেক উপকারি। আর রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা ঠিক রাখতেও রসুন কাজ করে।

-রক্তনালীতে প্লাক জমতে দেয় না ও ব্লক প্রতিরোধ করেঃ রক্তনালীর ভিতর চর্বি ও ময়লা জমে নালীর গাত্র সরু হয়ে যাওয়া মারাত্বকভাবে প্রতিরোধ করে। রক্তনালীর গায়ে রক্ত কোষগুলোর আটকে যাওয়া প্রতিরোধ করে। রক্তনালীকে স্ফীত হতে সাহায্য করে। রক্তনালীর ভিতর রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। ধমনীতে ব্লক সৃষ্টি হতে দেয় না, ফলে হার্ট সহজে রক্ত সঞ্চালন করতে পারে।

-রক্তের কোলেষ্টেরল কমায়ঃ প্রতিদিন রসুনের কয়েকটি কোয়া কাঁচা সেবনে কেলেস্টেরলের মাত্রা কম থাকে। পরীক্ষায় দেখা গেছে ৪ সপ্তাহ রসুন খাওয়ার পর কোলেষ্টেরল ১২% কমে যায়। টোটাল এবং এলডিএল কোলেস্টেরল প্রায় ১০–১৫ শতাংশ কমে যায়৷

-উচ্চ রক্তচাপ/হাইপারটেনশন নিয়ন্ত্রণ করেঃ অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন, রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের উপসর্গ উপশম হয়। রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভাল পরিবর্তন দেখতে পায়। দিনে চার কোয়া করে খেলে সে রক্তচাপ কমানোর ওষুধের সঙ্গেও পাল্লা দিতে পারে কিছু ক্ষেত্রে৷ রসুনে এ্যাজোইন” নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যাহা রক্ত পাতলা রাখতে সাহায্য করে, ফলে রক্ত চলাচল সহজ হয়। এভাবে উচ্চ রক্তচাপ কমিয়ে আনে।

-ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেঃ ব্লাড সুগার কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।

-চোখের ও দাঁতের যত্নে রসুনঃ. চোখ ও দাঁত ভাল রাখে। রসুন চোখের ছানি পড়ার হাত থেকে রক্ষা করে। আবার দাঁতের ব্যথা সারাতে রসুন সহায়তা করে থাকে। কাঁচা রসুন চিবিয়ে খেলে দাঁতের ব্যথা ভাল হয়।

-ত্বকের যত্নে রসুনের গুনঃ রসুনের ওষধি গুণাবলী সম্পর্কে কম বেশি সবারই আমাদের জানা। হার্ট সুস্থ রাখা থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত রসুনের ভূমিকা রয়েছে। ত্বকের যত্নেও রসুনের জুড়ি নেই। ব্রণ এবং ব্রণের দাগ নিমিষে দূর করে দিতে পারে এই রসুন। এক কথায় ত্বকের যত্নে রসুনের ব্যবহার অপরিসীম।

-পেটের কৃমি নিরাময়ঃ রসুন পেটের কৃমি নিরাময়ে অনেক উপকার করে থাকে। সুতরাং রসুন দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে।

-রক্ত পরিষ্কার রাখেঃ রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে। রক্ত পরিষ্কারে প্রতিদিন সকালে রসুনের দুটি কোয়া ও এক গ্লাস পরিমাণ গরম পানি সেবন করতে হবে। আর দিনে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। এতে রক্ত পরিষ্কার হবে এবং ত্বক ভালো থাকবে।

-রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ রোগ-প্রতিরোধে প্রতিদিন সকালে নাস্তা শেষে দুই তিন কোয়া রসুন খেতে হবে। এর ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঋতু পরিবর্তনের সময় স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। গলা ব্যথা, গলা বসে যাওয়া, হাপানী, শ্বাসযন্ত্রের সমস্যা, কাশি, হুপিং কাশি ও ঠান্ডা লাগা ভাল করে। লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফুসফুসের রোগ সারায়। কুষ্ঠ পরিষ্কারক। শরীরের এলার্জি সারায়।

-ঠান্ডা ও জ্বরের মহৌষধঃ প্রায়ই ঠান্ডা ও জ্বরে পড়েন এমন ব্যক্তিদের জন্য রসুন হতে পারে এক মহৌষধ। শরীর থেকে জ্বর আর ঠান্ডা দূর করতে প্রতিদিন দু-তিন কোয়া রসুন কাঁচা খেতে হবে।

-ক্যানসার প্রতিরোধে রসুনঃ কোলন/প্রোস্টেট ক্যানসার প্রতিরোধ করে থাকে এই রসুন। গলব্লাডার ক্যানসার হওয়া থেকেও মুক্ত রাখে। মেয়েদের স্তন ক্যানসারের ঝুঁকি কমায়। এমনকি রেক্টাল ক্যানসারের হাত থেকে রক্ষা করে। এই রসুন ইস্ট ইনফেকশন দূর করতে সাহায্য করে। এছাড়া নিয়মিত রসুন সেবনে শরীরে সব ধরনের ক্যানসার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

-যক্ষ্মা প্রতিরোধকঃ রসুন যক্ষ্মা রোগ নির্মূলে সহায়তা করে।

-শ্বসন : রসুন যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ফুসফুসের কনজেশন, হাপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে। রসুন এ সকল রোগ আরোগ্যের মাধ্যমে বিস্ময়ের সৃষ্টি করেছে।

-রিউমেটিক (বাতজনিত) রোগ সমুহের উপর কাজ করেঃ রসুন গিট বাতের রোগে অনেক উপকার করে থাকে। নিয়মিত ৩ কোয়া করে রসুন খেলে গিটের বাত সেরে যেতে পারে।

-স্কার্ভি রোগের প্রতিরোধক ও প্রতিশোধকঃ ভিটামিন সি থাকে যা স্কার্ভি রোগের প্রতিরোধক ও প্রতিশোধক হিসেবে কাজ করে এবং ইহা রক্তনালী নমনীয় করে রক্ত চলাচল সহজ করে।

-অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে (প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক): গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে। সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে। তখন রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং রসুনের ক্ষমতার কাছে তারা নতিস্বীকার করে। তখন শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াসমূহ আর রক্ষা পায় না। রসুনে ‘এ্যালিসিন’ নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যার এন্টি ব্যাকটেরিয়াল, এন্টি ভাইরাল, এন্টি ফ্যাঙ্গাল কার্যকারিতা আছে এবং যা ক্ষত, যক্ষা, আমাশয়, টাইফয়েড, কলেরা ও পাকস্থলির রোগজীবানু ধ্বংস করে।

-অন্ত্রের জন্য ভালঃ হজমে সাহায্য করে। খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়াও এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন-ডায়রিয়া। এটা হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারনে আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যায় পরতে হয়। তাই, খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে।

-রসুনে এন্টিক্সিডেন্ট থাকেঃ বিপাকীয় ক্রিয়া ও পরিবেশ দূষণের ফলে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় তা হার্ট তথা সমস্ত শরীরের জন্য ক্ষতিকর৷ রসুনের  অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভাল ভাবে ঠেকাতে পারে৷ রসুনের এন্টিক্সিডেন্ট প্রষ্টেট গ্রন্থি, মলাশয়, মলদ্বার, কন্ঠনালী, ত্বকের টিউমার ও ক্যান্সার প্রতিরোধ করে। এন্টিক্সিডেন্ট অকাল বার্ধক্য রোধ করে।

-স্মরণ শক্তি প্রবল করেঃ নিয়মিত ২-৩ কোয়া রসুন খেলে স্মরণ শক্তি বৃদ্ধি
পায়।

-যৌন উদ্দীপনা ও যৌন শক্তি বৃদ্ধিকারক হিসাবে কাজ করেঃ রসুন শুক্র ও শক্তিবর্দ্ধক হিসাবে কাজ করে। সুস্থ বীর্য তৈরিতে রসুনের জুড়ি মেলা ভার। যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে৷ যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী৷ প্রতিদিন নিয়ম করে কয়েক কোষ কাঁচা রসুন খেলে স্ত্রী-পুরুষ উভয়েরই যৌবন দীর্ঘস্থায়ি হয়।

বিশেষ দ্রষ্টব্য

-আরো বশেী উপকার পাওয়ার জন্য রসুন খাওয়ার সাথে সাথে কাঁচা পয়িাজ, আদা, তেঁতুল, মধু, মেথি, লং, কালোজরিা ইত্যাদিও নিয়মতি প্রতদিন খেতে হবে এবং অবশ্যই কমপক্ষে প্রতদিনি ৪৫ মনিটি দ্রুত হাটতে হবে।

-অতিরিক্ত রসুন খেলে রক্ত সহজে জমাট বাঁধে না যা সার্জারির জন্য বিপদজনক, গর্ভাবস্থায় ও দুগ্ধদানকারী মাতা ডাক্তারের পরামর্শ ছাড়া কাঁচা রসুন খাবেন না।


Wednesday, April 7, 2021

আদার গুণাবলি




আদার রয়েছে অনেক গুণ। নানাবিধ অসুখ থেকে আরোগ্য লাভ করার সুযোগ রয়েছে এর মাধ্যমে। রোগ প্রতিরোধে আদার গুণাবলি তুলে ধরা হলো।

পুরানো আমাশয়- বহুদিনের আমাশয়ে যারা ভুগছেন, কিছুতেই সারছে না, এক্ষেত্রে আদাকে শুকিয়ে গুঁড়ো করে, এক গ্রাম পরিমাণ গুঁড়ো হালকা গরম পানিতে মিশিয়ে খেতে হবে। তবে নিয়মিত খাওয়া দরকার। এতে আম পরিপাক হবে এবং আমাশয় কমে যাবে।

মাড়ি ফুলে গেলে -দাঁতের গোড়ায় যন্ত্রণা এবং মাড়ি ফুলে গেলে, আধা কাপ হালকা গরম পানিতে দুচামচ কাঁচা আদার রস মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মুখে রাখতে হবে। ‍দিনে দুবার করে তিন দিন প্রয়োগ করলে মাড়ি ফূলা এবং যন্ত্রণা দুই-ই কমবে।   পেটে বায়ু জমলে অনেক সময় সে বায়ু ওপরদিকে উঠে আসে ফলে বুকে যন্ত্রণা বা অবিরাম হিক্কা হতে থাকে। আধা কাপ পারিমাণ ছাগলের দুধের সঙ্গে আধা চামচ আদার রস মিশিয়ে খেলে হিক্কা কমে যাবে।

রক্তপাত বন্ধ করতে হবে- শরীরের কোথাও অনেকটা কেটে গেলে কিংবা রক্তপাত বন্ধ হচ্ছে না, এ সময় খানিকটা শুকানো আদার গুড়ো নিয়ে কাটা স্থানে চেপে ধরলে রক্তপাত বন্ধ হবে এবং কাটা স্থানটি তাড়াতাড়ি জোড়া লাগতে সাহার্য করবে।

সর্দি জ্বর- হঠাৎ সর্দি হয়েছে নাক দিয়ে পানি পড়ছে কিংবা অল্প অল্প শীত করছে জ্বর ভাব রয়েছে সেক্ষেত্রে দুই চামচ মধুর সঙ্গে এক চামচ আদার রস মিশিয়ে দিনে দুবার দুই দিন খেলে অবশ্যই উপকার হবে।

বসন্ত রোগে- বসন্তের গুটি বের হচ্ছে না, গুটি তাড়াতাড়ি বের হওয়া দরকার, এ অবস্থায় আদা খুবই ফলদায়ক। এক চামচ কাঁচা আদার রসের সঙ্গে সমপরিমাণ তুলসী পাতার রস মিশিয়ে খেলে গুটি তারাতারি বেরিয়ে যাবে।

ক্ষিদে বাড়াতে- কিছুই খেতে ইচ্ছে হয় না, অর্থাৎ ক্ষুধা মন্দা এবং খুখে অরুচি, দুপুরে খাবার আগে সৈন্ধব লবন দিয়ে একটু আদা খেতে হবে। এতে ক্ষিধে বাড়বে এবং মুখের রুচিও ফিরে আসবে।

পাকস্থলী ও হজমশক্তি বৃদ্ধিতে-  দুই থেকে তিন গ্রাম পরিমাণ কাঁচা আদার সঙ্গে সামান্য পরিমাণ বিট লবন মিশিয়ে আহারের পর দিনে দুবার সেব্য। ১৫-২০ দিন নিয়মিত সেবন করে যাওয়া আবশ্যক।

কাশি ও স্বর পরিস্কারে- আদার রস এক চা চামচ, তুলসি পাতার রস এক চামচ, মধু দুই চামচ একত্রে মিশিয়ে প্রত্যহ দুই থেকে তিন বার সেব্য। ৭-১০ দিন সেবন করে যাওয়া আবশ্যক।



Tuesday, April 6, 2021

কালো জিরার গুণাগুণ

    



কালো জিরার উপকারিতা :

 বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, “তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্ব রোগের মুক্তি রয়েছে”। তিরমিযি, বুখারি, মুসলিম থেকে নেয়া- হযরত কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিত আছে, “প্রতিদিন ২১ টি কালোজিরা ১ টি পুটলি তৈরি করে পানিতে ভিজাবে এবং পুটলির পানির ফোঁটা এ নিয়মে নাশারন্ধ্রে (নাশিকা, নাক) ব্যবহার করবে- “প্রথমবার ডান নাকের ছিদ্রে ১ ফোঁটা। দ্বিতীয়বার বাম নাকের ছিদ্রে ২ ফোঁটা এবং ডান নাকের ছিদ্রে ১ ফোঁটা। তৃতীয় বার ডান নাকের ছিদ্রে ২ ফোঁটা ও বাম নাকের ছিদ্রে এক ফোঁটা”। হযরত আনাস (রাঃ)বর্ণনা করেছেন, “নবী করিম (সঃ) বলেছেন, “যখন রোগ- যন্ত্রণা খুব বেশি কষ্টদায়ক হয় তখন এক চিমটি পরিমাণ কালোজিরা নিয়ে খাবে তারপর পানি ও মধু সেবন করবে”। -মুজামুল আওসাতঃ তাঁবরানি। গুণাগুণ জেনে নিতে দোষ কী? আমাদের জন্য কি কি ঔষধী গুণ আছে এই কালোজিরাতে। নবীর উপরে আর কোনো কথা থাকে না। তারপরও এর ব্যবহার বা উপকারিতা গুলো জেনে নিলে খুব ভালো হয়। আর ভাল কালোজিরা বাছাই করে ব্যবহার করুন। কালোজিরার গুণাগুণ: ১৫-১৬ টি কালোজিরা ছোট ১ টি পিয়াজ ও ২ চামচ মধু সহ বিকালে বা রাতে খেলে চির যৌবন রক্ষা হয়। সকালে খালি পেটে ১২-১৩ ফোটা কালোজিরার তেল ও ১৫-১৬ ফোঁটা মধু খেলে ডায়াবেটিসের উপকার হয়। ১০/১২ ফোঁটা কালোজিরার তেল গরম পানিতে মিশিয় খেলে বাত রোগের উপকার হয়। জেনে নেয়া যাক আরো কিছু গুণাগুণ: ১। হজমের সমস্যায় ১-২ চা-চামচ কালোজিরা বেটে পানির সঙ্গে খেতে থাকুন। এভাবে প্রতিদিন দু-তিন বার খেলে এক মাসের মধ্যে হজম শক্তি বেড়ে যাবে। পাশাপাশি পেট ফাপা ভাবও দূর হবে। ২। জ্বর, ব্যথা, সর্দি-কাশিতে ১ চা-চামচ কালোজিরার সঙ্গে তিন চা-চামচ মধু ও ২ চা-চামচ তুলসি পাতার রস মিশিয়ে প্রতিদিন একবার সেবন করুন। কালোজিরা বেটে কপালে প্রলেপ দিন যদি সর্দি বসে যায়। একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালোজিরা বেধে শুকতে থাকুন, শ্লেষ্মা তরল হয়ে ঝরে যাবে। তাড়াতাড়ি ভালো ফল পেতে বুকে ও পিঠে কালোজিরার তেল মালিশ করুন। ৩। মায়েদের বুকের দুধের পরিমাণ বৃদ্ধি করতে প্রতিদিন রাত্রে শোবার আগে ৫-১০ গ্রাম কালোজিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন। ইনশাল্লাহ মাত্র ১০-১৫ দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে। এছাড়া এ সমস্যা সমাধানে কালোজিরার ভর্তা করে ভাতের সঙ্গে খেতে পারেন। ৪। কপালের দুই পাশ এবং কানের পাশে দিনে ৩-৪ বার কালোজিরার তেল মালিশ করুন মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ৫। নিয়মিত কালোজিরা খান। এটি মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয়। যার দরুন স্মরণশক্তি বৃদ্ধি পায়। এর সঙ্গে এটি প্রাণশক্তি বাড়ায় ও ক্লান্তি দুর করে। ৬। কালোজিরা লিভার ক্যান্সারের জন্য দায়ী আফলাটক্সিন নামক বিষ ধ্বংস করে। তাই যারা লিভার ক্যান্সারে আক্রান্ত তারা আজ থেকে খেতে শুরু করে দিন। ৭। চুল পড়া রোধে কালোজিরা নিয়মিত ভাবে খান এতে আপনার চুল পর্যাপ্ত পুষ্টি পাবে। ফলে চুল পড়া বন্ধ হবে। আর ভালো ফল পেতে চুলের গোড়ায় এর তেল মালিশ করতে থাকুন। ৮। ডায়াবেটিকস রোগিরা এক চিমটি পরিমাণ কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে একসময় ডায়াবেটিকস কমে যাবে। ৯। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরার তেল ব্যবহার করুন। শ্বাসকষ্ট বা হাঁপানি দূর করে। হৃদরোগ নিয়ন্ত্রণ করে। ১০। পক্ষাঘাত (প্যারালাইসীস ও কম্পন) রোগে কালোজিরার তেল মালিশ করলে আশ্চর্যজনক ফল পেতে পারেন। ১১। কালোজিরা যৌন ব্যাধি ও স্নায়ুবিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের জন্যও অতি উৎকৃষ্ট ঔষুধ। ১২। শুলবেদনা ও প্রসুতি রোগে কালোজিরা অত্যধিক উপকারী। ব্রুনের জন্যও এটি উত্তম ঔষধ। ১৩। মূত্রথলির পাথর ও জন্ডিস থেকে আরোগ্য লাভ করতে কালোজিরা খান নিয়মিত যতবার পারেন। ১৪। অধিক ঋতুস্রাব, মাত্রাতিরিক্ত পেশাব প্রতিরোধ করতে কালোজিরার উপকারিতা অপরিসীম। এটি কৃমি নাশক। ১৫। কালোজিরা রিউমেটিক এবং পিঠে ব্যথা কমাতে সাহায্য করে। ১৬। নিয়মিত কালোজিরা সেবনে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে সতেজ করে ও সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধন করে। ১৭। ভাত, তরকারী ইত্যদির সাথে কালোজিরা মিশিয়ে খান রোগ শোক থেকে দূরে থাকুন। বিজ্ঞানের দৃষ্টিতে কালোজিরার আর কিছু স্বাস্থ্য উপকারিতা: কালোজিরাকে সব রোগের ঔষধ হিসেবে আখ্যায়িত করা হয়। অন্যান্য সব ভেষজের মতো কালোজিরা নিয়েও গবেষণা কম হয়নি। ১৯৬০ সালে মিশরের গবেষকরা নিশ্চিত হন যে, কালোজিরায় বিদ্যমান নাইজেলনের কারণে হাঁপানি উপশম হয়। জার্মানি গবেষকরা বলেন, কালোজিরার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইকেটিক প্রভাব রয়েছে। এটি বোনম্যারো ও প্রতিরক্ষা কোষগুলোকে উত্তেজিত করে এবং ইন্টারফেরন তৈরি বাড়িয়ে দেয়। আমেরিকার গবেষকরা প্রথম কালোজিরার টিউমার বিরোধী প্রভাব সম্পর্কে মতামত দেন। শরীরে ক্যান্সার উৎপাদন ফ্রি-রেডিকেল অপসারিত করতে পারে কালোজিরা। মোটকথা, কালোজিরা সব ধরনের রোগের বিরুদ্ধে তুলনাহীন। আসুন জেনে নেই কালোজিরার এমন কিছু ব্যবহার, যেগুলো একেবারেই অপ্রচলিত। ১।স্মরণশক্তি বৃদ্ধিতে: কালোজিরা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন নিয়ম করে আধা চা-চামচ কাঁচা কালোজিরা অথবা এক চা-চামচ কালোজিরার তেল খান। ২। চুল পড়া রোধে: কালোজিরা চুলের গোড়ায় পুষ্টি পৌছে দিয়ে চুল পড়া রোধ করে ও চুল বৃদ্ধিতে সাহায্য করে। ২ টেবিল চামচ অলিভ ওয়েল ও এক চা- চামচ কালোজিরার তেল এক সাথে মিশিয়ে গরম করে নিন। চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ১০-১৫ মিনিট মাসাজ করুন। এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ৩। ব্যথা কমাতে:যেকোনো ধরনের ব্যথা কমাতে কালোজিরার জুড়ি নেই। কালোজিরার তেল হালকা গরম করে নিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন, ব্যথা সেরে যাবে। বিশেষ করে বাতের ব্যথায় বেশ ভালো উপকার পাওয়া যায়। ৪। ফোঁড়া সারাতে: ব্যথাযুক্ত ফোঁড়া সারাতে কালোজিরা সাহায্য করে। তিলের তেলের সাথে কালোজিরা বাটা বা কালোজিরার তেল মিশিয়ে ফোঁড়াতে লাগালে ব্যথা উপশম হয় ও ফোঁড়া সেরে যায়। ৫। মেদ কমাতে: চায়ের সাথে কালোজিরা মিশিয়ে পান করলে তা বাড়তি মেদ ঝরে যেতে সাহায্য করে। একটি পাত্রে পানি নিয়ে চুলার উপরে দিন। পানি ফুটে গেলে চাপাতা ও সমপরিমাণ কালোজিরা পানিতে দিন। চায়ের রঙ হয়ে এলে নামিয়ে ছেঁকে নিয়ে সাধারণ চায়ের মতো পান করুন। ৬। দাঁতের ব্যথায়: দাঁত ব্যথা হলে, মাঢ়ি ফুলে গেলে বা রক্ত পড়লে কালোজিরা তা উপশম করতে পারে। পানিতে কালোজিরা দিয়ে ফুটিয়ে নিন। এই পানির তাপমাত্রা কমে উষ্ণ অবস্থায় এলে তা দিয়ে কুলি করুন। এতে দাঁত ব্যথা কমে যাবে, মাঢ়ির ফোলা বা রক্ত পড়া বন্ধ হবে। এছাড়া জিহ্বা, তালু ও মুখের জীবাণু ধ্বংস হবে। ৭। মাথা ব্যথায়: ঠাণ্ডাজনিত মাথাব্যথা দুর করতে কালোজিরা সাহায্য করে। একটি সুতি কাপড়ের টুকরায় খানিকটা কালোজিরা নিয়ে পুটলি তৈরি করুন। এই পুটলি নাকের কাছে নিয়ে শ্বাস টানতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা সেরে যাবে।


ধর্য্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ। 



কানের গঠন ও কাজ

চিত্র : কান বা কর্ণ গঠন: কান বা কর্ণকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।  মানুষের কানের প্রধান তিনটি অংশ হল- (১) বহি:কর্ণ বা কান (২) মধ্যকর্ণ এ...